উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১০/২০২২ ১২:১৭ পিএম

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

রোববার (২ অক্টোবর) বিকেলে মুক্তি পেয়েছেন বলে জানান কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান।

জেলার জানান, মাওলানা জুনায়েদ ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের সময় ভাঙচুর, মারামারি, অগ্নিসংযোগসহ নাশকতার ২০টি মামলার আসামি ছিলেন। সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারি থানার তিনটি মামলায় তিনি জামিন লাভ করেন। গত শনিবার ওইসব মামলার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে রোববার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, মোহাম্মদ লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জেলার অষ্টগ্রাম এলাকার মওলানা আবদুল মতিনের ছেলে। তিনি ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। গত বছরের ১৭ এপ্রিল রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে তিনি গ্রেপ্তার হন। এরপর ওই বছর ১১ জুলাই থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...