প্রকাশিত: ১২/০৪/২০২১ ৩:১৩ পিএম

কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে র‌্যাব হেফাজতে নিয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তা এর সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রোববার (১১ এপ্রিল) রাতে হাটহাজারী থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিম্মায় নেয়। এর আগে দুপুরে হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলামের নীতি নির্ধারণী বৈঠকে আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কনেল মশিউর রহমান জুয়েল সময় নিউজকে বলেন, এখন পর্যন্ত হেফাজতের কোনো নেতাকে আটকের তথ্য আমাদের কাছে নেই।

তবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে জানা গেছে, হেফাজত এবং রিসোর্ট কেলেঙ্কারিতে জড়িত হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ইসলাবাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০১০ সালে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুল হক ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদক এবং দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন।
তবে অপর একটি সূত্র জানিয়েছে, রোববার রাতেই আজিজুল হক ইসলামাবাদীকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর গোপনীয়তায় এবং কড়া পাহারায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এক সময় তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির ঘনিষ্ঠ হলেও বর্তমানে জুনায়েদ বাবুনগরীর অনুসারী হিসেবে পরিচিত।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...