প্রকাশিত: ২৮/০৩/২০২১ ৩:২৬ পিএম


সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পটিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৮ মার্চ) সকালে পটিয়ার খরনা রাস্তার মাথা, থানার মোড়, কলেজ গেট, বাস স্টেশন ও শান্তিরহাট এলাকায় হেফাজত নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। তবে এখন (দুপুর ২টা) তারা পটিয়া থানার মোড় ও ডাকবাংলো মোড় এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেকুর রহমান বলেন, ‘অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।’

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...