প্রকাশিত: ০৭/০৬/২০২১ ১২:২৩ পিএম

বাংলাদেশ হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ সংগঠনের আমির হলেন আল্লামা হাফেজ মোহাম্মদ জুনায়েদ বাবুনগরী। এছাড়া, মহাসচিব হয়েছেন নুরুল ইসলাম জিহাদী। ৩৩ সদস্যর নতুন কেন্দ্রীয় কমিটি ছাড়াও ১৬ সদস্যর উপদেষ্টা কমিটি এবং ৯ সদস্যর কেন্দ্রীয় খাস কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (৭ জুন) বেলা ১১টায় রাজধানীর খিলাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী এ ঘোষণা দেন। কমিটিতে ৯ জনকে নায়েবে আমির, ৫ জনকে যুগ্ম মহাসচিব ও একজন সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩৩ জনকে রাখা হয়েছে।

নতুন কমিটির মহাসচিব বলেন, ‘নতুন কমিটিতে রাজনৈতিক কাউকে রাখা হয়নি। জেলা কমিটিতেও রাজনৈতিক কাউকে রাখা হবে না।’

কমিটিতে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানিকে বাদ দেওয়া হলেও তার বড় ছেলে ইউসুফ মাদানিকে রাখা হয়েছে।

এই কমিটিতে বাদ পড়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের শরীক হেফাজত সমর্থিত রাজনৈতিক নেতারা। আগের কমিটির যুগ্ম মহাসচিব কারাগারে আটক মাওলানা মামুনুল হক, তার বড়ভাই মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমি, ঢাকা মহনগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুর রব ইউসুফী, আহমদ আব্দুল কাদের, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুনসহ বিতর্কিত নেতাদের বাদ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer