উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৮/২০২৩ ১:৩৩ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। এই মুহূর্তে তাকে অবজারভেশনের রাখা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিএসএমএমইউ হাসপাতালে অধ্যাপক ডা. মোস্তফা জামান অধীনে কার্ডিয়াক অধ্যাপক ডা. মোস্তফা জামান এই তথ্য জানান।

এর আগে কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, রবিবার বিকালে হঠাৎ বুকে ব্যাথা উঠলে মাওলানা সাঈদীকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১ টাকা বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। বিএসএমএমইউ হাসপাতালে অধ্যাপক ডা. মোস্তফা জামানের অধীনে কার্ডিয়াক ইমার্জেন্সিতে পরীক্ষানিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে হার্টঅ্যাটাক হয়েছে মাওলানা সাঈদীর।

সোমবার সকালে চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামান বাংলাভিশনকে বলেন, ‘সকালে আমি নিজে মাওলানা সাঈদী সঙ্গে কথা বলেছি। এই মুহূর্ত তিনি সিসিও টুতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেছেন আগের চেয়ে ভালো আছেন তিনি। তবে আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ তাকে কিছু টেস্ট করানো হবে।’

মাওলানা সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...