প্রকাশিত: ০৯/০৪/২০২১ ২:৪৮ পিএম , আপডেট: ০৯/০৪/২০২১ ২:৫০ পিএম

করোনা লকডাউনের কারণে জনমানবহীন কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এল একটি বড় মৃত তিমি, তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানান। পরে কাছে গিয়ে এটিকে মৃত পাওয়া যায়।

তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে লকডাউনের কারণে জনমানব শূন্য সৈকতের কাছাকাছি আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করে থাকতে পারে। অথবা গভীর সাগরের কোথাও এটিকে শিকারীরা হত্যা করেছে। পরে ভাসতে ভাসতে সৈকতে এসেছে।

মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তিমিটি আরো কয়েকদিন আগে মারা পড়েছে বলে মনে করা হচ্ছে।

গতবছর লকডাউনের সময়েও সৈকতে ডলফিন ভেসে এসেছিল এবং দস্যুরা ওগুলো হত্যা করেছিল।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer