লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

হিটস্ট্রোকে চট্টগ্রামের আনোয়ারার রুশমিয়া জেবিন (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতো।
রুশমি জেবিন আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বটতলী গ্রামের মনির চেয়ারম্যানের বাড়ির ফরিদ আহমদের মেয়ে। সে ঢাকার পিলখানা বিজিবি’র বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রব স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজন মঈন উদ্দিন গফুর খোকন বলেন, রুশমিয়া জেবিন বুধবার বিকালে অত্যধিক গরমে অসুস্থ হয়ে পড়ে। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চিকিৎসক জানায়- সে হিটস্ট্রোকে মারা গেছে।
পাঠকের মতামত