ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ৮:২৬ পিএম

মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে প্রত্যাহারের পর এবার তাকে শেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ পারসোনাল-১ শাখার উপসচিব দূর-রে- শাহওয়াজ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। গতকাল শনিবার এই আদেশ জারি করা হয়।

উপসচিব দূর-রে-শাহওয়াজ ওই পত্রে জানান, পদায়ন করা ওই কর্মকর্তা আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে চতুর্থ কর্মদিবসে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে।

ডা. প্রতিমা রানী বিশ্বাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করাসহ ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের দাড়ি, টুপি-পাঞ্জাবি, বোরকা, হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে।

এদিকে, কলেজটির অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, ‘অভিযুক্ত সহকারী অধ্যাপক ডা. প্রতিমা রানী বিশ্বাসের ওএসডির চিঠি শনিবার রাতেই আমি পেয়েছি।’

এ বিষয়ে অভিযুক্ত ডা. প্রতিমা রানী বিশ্বাস ওএসডির বিষয়টি স্বীকার করেছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...