ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ৩:২৪ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল বের করে তারা।

শুক্রবার (০৭ মার্চ) জুমার নামাজের পর পল্টন ও বিজয়নগর এলাকায় এ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি।

জুমার নামাজের পরপরই পল্টন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বিজয়নগরের দিকে মিছিলটি অগ্রসর হলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এর আগে প্রায় ১৫ মিনিট এই সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে দিগ্বিদিক ছুটতে থাকে হিজবুত তাহরীরের কর্মীরা।

এরপর তারা আবার একত্র হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায়। তখন আবার কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় হিজবুত তাহরীরের কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

এর আগে আজ (শুক্রবার) সকালে পুলিশ সদরদপ্তর থেকে এক বার্তায় বলা হয়েছে, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিজবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

পাঠকের মতামত

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...
Single Page Footer