উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১০/২০২৩ ৩:২৮ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে থেকে পালিয়ে যাওয়া আসামি রাশেদা বেগম (৩৫) কে উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া নিজ এলাকা থেকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সেই উখিয়ার রাজাপালং ইউনিয়নের মোহাম্মদ আলমগীরের স্ত্রী।

২৪ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করা হয়।

তাকে আটকের সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান।

তিনি বলেন, ‘ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে একটি সুত্র নিশ্চিত করেছে বর্তমানে উখিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, আটক রাশেদার উখিয়া থানার মামলা নং ৩৪ দন্ডবিধি ৩৬৫/৩৮৬/৩৪ এবং ওই মহিলার হাজতি নং ৫৭১/২৩(উখিয়া)।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...