প্রকাশিত: ১৫/০৪/২০২১ ১০:০৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছায় খালেদা জিয়াকে বহন করা গাড়িটি।

এর আগে সোয়া ৯টার দিকে বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন সাবেক এ প্রধানমন্ত্রী। সিটি স্ক্যানের পর খালেদার চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কি-না।

সরেজমিনে দেখা যায়, করোনার কারণে খালেদা জিয়ার গাড়িটি হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশের পরই সেটি আবার বন্ধ করে দেওয়া হয়। যেন, অতিরিক্ত কোনো গাড়ি সেখানে না ঢুকতে পারে।

বিএনপির একটি সূত্র জানায়, এই বিধিনিষেধের মধ্যে খালেদা জিয়াকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে কোনো ভিড় হোক সেটা চায় না দল ও পরিবার। এই কারণে গোপনীয়তা বজায় রেখে তার সিটি স্ক্যান করানোর উদ্যোগ নেওয়া হয়। আর এই কাজের তত্ত্বাবধানে আছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer