এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ৭:৪৭ এএম

উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের টানে, স্মৃতির মায়াবী ডাকে আগামী শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণিল, উৎসবমুখর ও আবেগঘন পুনর্মিলনী অনুষ্ঠান।

সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া সেই শৈশব-কৈশোরের দিনগুলোকে আবারও ছুঁয়ে দেখার, পুরনো বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডায় মেতে ওঠার এক বিরল সুযোগ এনে দিচ্ছে এই আয়োজন।

আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি স্মৃতির অ্যালবাম খুলে বসার এক অনন্য উপলক্ষ। যেখানে ফিরে আসবে ক্লাসরুমের হাসি, টিফিনের গল্প, মাঠের দৌড়ঝাঁপ আর অগণিত দুষ্টুমি ভরা দিনগুলোর স্মৃতি।

দিনব্যাপী এ আয়োজনে থাকছে মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনী, সম্মানিত গুণিজনদের সংবর্ধনা, প্রাক্তনদের জন্য আন্তরিক আপ্যায়নে মধ্যাহ্নভোজ, প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু র‍্যাফেল ড্র।

ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে চলছে উচ্ছ্বাস, কে কার সঙ্গে দেখা করবে, কে কোন ব্যাচ থেকে আসবে এসব নিয়েই চলছে নানা পরিকল্পনা।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ের বন্ধন আরও দৃঢ় করবে এবং সবার জীবনে হয়ে থাকবে এক স্মরণীয় দিন। তাই প্রাক্তন সকল শিক্ষার্থীদের এ মহামিলনে অংশ নিয়ে স্মৃতির স্রোতে ভেসে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...