প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৫:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৪ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়াবাসীর প্রিয় নেতা, উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী বর্তমানে ঢাকার বিআরবি(গ্যাস্ট্রোলিভার) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঈদের দ্বিতীয় দিন ২৮ জুন তিনি উখিয়াস্থ বাড়ীতে অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাকে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
অবস্থার অবনতি হলে তাকে শুকবার এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তক্ষরণ জনিত কারনে তাকে ভর্তি করা হয়েছে। তারা আরও জানান, হামিদুল হক চৌধুরী দীর্ঘ দিন ধরে লিভার জন্ডিস রোগে ভুগছিলেন। সম্প্রতি তার আরও কয়েকটি রোগ ধরা পড়েছে। সব মিলিয়ে তার শারিরীক অবস্থা ভালো নয়।
তার অসুস্থতার খবর পেয়ে উখিয়া টেকনাফের এমপি অাবদুর রহমান বদি, তার ভাইপো উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরীসহ নেতৃবৃন্দ তার শয্যা পাশে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর নেন।
এদিকে হামিদুল হক চৌধুরীর অসুস্থতার খবরে উখিয়া-টেকনাফের বিভিন্ন মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করে দলীয় নেতাকর্মী ও তার ভক্ত, কর্মী সমর্থকরা।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...