উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৮/২০২২ ৮:০১ এএম , আপডেট: ৩০/০৮/২০২২ ৮:০২ এএম

সরকার হামলা-মামলা করে আর বিএনপিকে দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

তিনি বলেছেন, জেলা-উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। সঙ্গে পুলিশকে ব্যবহার করে কয়েক লাখ বিএনপির নেতা-কর্মীর নামে আড়াই লাখ মামলা দেওয়া হয়েছে। এতেও বিএনপির নেতাদের দমাতে পারেনি।

সোমবার বিকেলে টেকনাফ পুরাতন বাসস্টেশন এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন শাহজাহান চৌধুরী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে শাহজাহান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এর জবাব জনগণকেই দিতে হবে। আওয়ামী দুঃশাসন থেকে মানুষ এখন মুক্তি চায়।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, নির্দলীয় সরকার ছাড়া ও খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ইভিএম দিয়ে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় গণবিস্ফোরণে ভোটারবিহীন অবৈধ সরকার ভেসে যাবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সঞ্চালনা করেন। সভা শেষে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপির নেতা–কর্মীরা।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিমা আরা, সহসাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, মো. আবদুল্লাহ, সুলতান আহমেদ, রাশেদুল করিম, মোহাম্মদ হাশেম, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, আবদুস সালাম, যুবদল সভাপতি মোহাম্মদ কাইয়ুম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক হারুন অর রশিদ, হেলাল উদ্দিন আহম্মদ প্রমুখ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...