প্রকাশিত: ৩০/০৪/২০২২ ১০:২৮ এএম , আপডেট: ১৩/০৫/২০২২ ৭:১২ পিএম

ভোজ্যতেল বিক্রিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে একটি দোকানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে দোকানে মজুত রাখা দুই হাজার লিটার তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

শুক্রবার (১৩ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চৌমুহনী কর্ণফুলী মার্কেটের মজুমদার স্টোরে অভিযান চালিয়ে দুই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এগুলো ঈদের আগে কিনে রাখা ছিল। মজুত করা এসব তেল দোকানটি বেশি দামে বিক্রি করছিল।

আগে কিনে রাখা তেল সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি করায় মজুমদার স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

ফয়েজ উল্যাহ বলেন, জব্দ হওয়া পাঁচ লিটারের এসব তেলের বোতল আগের দামে ৭৬০ টাকায় সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া বাড়তি দামে তেল বিক্রি করায় আরও একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...