ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১২/২০২২ ৭:২৪ এএম

হঠাৎ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

এ সময় স্ত্রী নাসরিন সিদ্দিকী ও সন্তানেরা তার সঙ্গে ছিলেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতের বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, পারিবারিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তাঁর নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। সে সময় বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বাঘা সিদ্দিকী’ নামে পরিচিত ছিলেন।

ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়াই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি শেষ করেছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। তার নামে টাঙ্গাইলের সখিপুরে ‘কাদেরনগর’ নামে একটি গ্রামের নামকরণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন কাদের সিদ্দিকী। তবে মতবিরোধের কারণে ১৯৯৯ সালে আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ নামের রাজনৈতিক দল গঠন করেন তিনি। এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer