প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ৭:৩৫ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদিত সড়ক পরিবহন আইনটি গ্রহণযোগ্য নয় বলে অভিমত দিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

খসড়া আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানসহ আরও কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেছেন, খসড়া আইনের ওপর যেসব সুপারিশ দেওয়া হয়েছে তার অনেকগুলোই অনুমোদিত আইনে নেই।

সংসদে উত্থাপনের আগে তাদের দাবিগুলো বিবেচনায় আনার কথা বলেছেন তিনি। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার রাজধানীর কাকরাইলে নিসচার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, অনুমোদিত আইনের নামই আপত্তিকর। তারা ‘সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা’ আইন দাবি করেছিলেন। কিন্তু শুধু ‘সড়ক পরিবহন আইন’ নামে এর অনুমোদন দেওয়া হলো।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সর্বনিম্ন দশ বছরের কারাদণ্ড দাবি করা হয়েছিল। উচ্চ আদালতের একটি নির্দেশনাও ছিল কমপক্ষে সাত বছর বা তার বেশি সাজার। তাদের দাবি ও আদালতের নির্দেশনা এড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

অনুমোদিত আইনে দুর্ঘটনার জন্য ‘দায়ী ব্যক্তি’র বদলে চালক শব্দ উল্লেখ করা হয়েছে জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, দুর্ঘটনার জন্য মালিক, শ্রমিক, পথচারী যে কেউ দায়ী হতে পারে।

চালক ও হেলপারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি বলেন, অনুমোদিত আইনে চালকদের যোগ্যতা অষ্টম শ্রেণি ও হেলপারদের পঞ্চম শ্রেণি পাস করার কথা বলা হয়েছে। যারা হেলপার হিসেবে কাজ করে তাদের লক্ষ্য থাকে চালক হওয়া। তাহলে তারা পঞ্চম শ্রেণি পাস করে কীভাবে চালক হবে।

আইনে ক্ষতিপূরণের বিষয়টি উহ্য রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি কমিটি করা হবে যেখানে চালক, মালিক ও শ্রমিক প্রতিনিধি থাকবে। কিন্তু এই কমিটিতে নিরাপদ সড়ক নিয়ে যারা কাজ করেন তাদেরও রাখতে হবে।

সংবাদ সম্মেলনে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন বলেন, এখন আমি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে চিন্তিত। শুরু হয়েছে নোংরা রাজনীতি। চারদিকে নানা গুজব ছড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে মিশে আছে সুযোগসন্ধানীরাও। ইতিমধ্যে যা শুরু হয়েছে, যেই করুক না কেন, তা অত্যন্ত জঘন্য ও ঘৃণিত। এটা মেনে নিতে পারছি না।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...