প্রকাশিত: ১৩/১১/২০১৬ ৭:৩১ এএম

dorবগুড়া প্রতিনিধি::

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহীপুর বাজারে দুই ট্রাকের সংঘর্ষে পাঁচ পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন। শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে বগুড়াগামী একটি সার বোঝাই ট্রাকের সাথে রংপুর পুলিশ লাইন থেকে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকটিতে অবস্থান করা পাঁচ পুলিশ সদস্য ঘটনা স্থলেই নিহত হন। চালক ও হেলপারকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি খান মো. এরফান নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer