প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ১০:৩৪ পিএম
Single Page Top

হেলাল উদ্দিন,টেকনাফ::
টেকনাফ সড়কে বিজিবি জওয়ানেরা যাত্রীবাহী যানবাহনে তল্লাশী চালিয়ে পাচারকালে ৪টি স্বর্ণের বারসহ ১জনকে আটক করেছে।সুত্র জানায়-৯এপ্রিল সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত নায়েব সুবেদার রাজ্জাক জওয়ানেরা টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৯)তল্লাশী চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার মৃত নুরুজ্জামানের পুত্র শমসু মিয়া (২৫)কে আটক করে। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৫৬ভরি ১৫আনা ১রতি। যার বাজার মূল্য ২২লক্ষ ৭৭হাজার ৯শ ১৬টাকা। এসব স্বর্ণের বার কক্সবাজারে পাচার করছিল বলে বিভিন্ন সুত্র দাবী করছে। আটক ব্যক্তি সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বার টেকনাফ শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer