প্রকাশিত: ২৩/১০/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার জন্য আজ সোমবার দেশটিতে সফরে যাচ্ছেন।

রোববার নিজ কার্যালয়ে মন্ত্রী বাসসকে বলেন, ‘মিয়ানমার সরকারের সাথে আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে চলমান রোহিঙ্গা সমস্যাও এজেন্ডায় থাকবে।’
সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্তি সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। প্রতিনিধিদলটি ২৫ অক্টোবর দেশে ফিরবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে সব অমীমাংসিত সমস্যার সমাধান করতে চাই এবং আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর আগে মিয়ানমারের পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসেছিল। সম্প্রতি মিয়ানমার থেকে আরো পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...