প্রকাশিত: ১৮/১০/২০১৬ ৭:৩৭ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত স্বপ্ন বিলাস কটেজ ম্যানেজার ও কর্মচারীদের ফেলে দেয়া অবচেতন তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার কক্সবাজার সদর হাসপাতালে এ তরুণীর মৃত্যু হয়।
এর আগে রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে এ তরুণীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে ট্যুরিস্ট পুলিশ। এসময় আটক করা হয় কটেজটির ম্যানেজার ও কর্মচারীকে।
আটকরা হলেন, স্বপ্ন বিলাস কটেজের ম্যানেজার ও চট্টগ্রামের খুলসী থানার সিলভেষ্টার হায়ারের ছেলে খ্রিষ্ঠফার হালদার (৩০), একই কটেজের বয় ও খুরুশকুল এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃ সিদ্দিক (২৩)।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হুসেইন মোঃ রায়হান কাজেমি জানান, কবিতা চত্বর এলাকায় তানিয়া আক্তার মুন নামের এক তরুণীকে অচেতন অবস্থায় ফেলে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন এই দুই জনকে পুলিশের কাছে সোর্পদ করে। পরে তরুণীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং দুই জনকে সদর থানায় পাঠানো হয়।
সোমবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে এ তরুণীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইন্টারনি চিকিৎসক মৌসুমী। তিনি জানান, এ তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর থানার এসআই আবদুর রহিম জানান, এ তরুণীর পিতা কক্সবাজার এসেছেন। এ ব্যাপারে আইন ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, স্বপ্ন বিলাস কটেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ এ কটেজে একটি চক্র বিভিন্ন স্থান থেকে অপহরণ করে নারীদের জিম্মি ছাড়াও যৌনকর্মে বাধ্য করছে।কক্সবাজার রিপোর্ট :

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer