প্রকাশিত: ২০/১০/২০১৮ ১০:১১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়। এরা হলেন, গাড়িচালক মঞ্জুরুল ইসলাম ও মো. জাবেদ।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ইপিজেড থানার দুই নম্বর মাইলের মাথা থেকে তাদের আটক করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি এক্স করলা প্রাইভেট কার প্রধান সড়ক ধরে পতেঙ্গার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

পুলিশের চোখ ফাঁকি দিতে মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করা হয়েছিল, বলেন নুরুল হুদা।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer