প্রকাশিত: ৩১/০৫/২০২১ ৩:৫৪ পিএম
ফাইল ছবি

পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সীমান্তবর্তী কয়েকটি জেলায় লকডাউনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে- উনাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন- চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়র; উনাদের বলে দেওয়া আছে- যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল হয় সেক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা করে দিতে পারবেন। ইতোমধ্যে সব নির্দেশনা দেওয়া আছে। ক্লিয়ার নির্দেশনা দেওয়া আছে। এর জন্য কোনো অসুবিধা হবে না।’

সচিব বলেন, ‘আমরা আরও বিভিন্ন জেলায় বলে দিয়েছি, যদি মনে হয় পুরো জেলায় না দিয়ে ওই বর্ডার এলাকা লকডাউন দিলেই হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। যেভাবে উনারা সাজেশন দেবেন…।’

তিনি আরও বলেন, ‘এতো দিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গলে এখন আমের মৌসুম। এ সময়ে যদি পুরোপুরি লকডাউন তখন কী হবে, এগুলো বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই…।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer