প্রকাশিত: ১০/০৮/২০১৯ ৭:৪৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে রোহিঙ্গা শরনার্থী আগমনের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৩ শ’ কোরবানীর গরু প্রদান করা হয়েছে। শনিবার ১০ আগস্ট কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সরকারি আশ্রয়ন, শিশু পরিবার এবং দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে কোরবানির গরু গুলো বিতরণ করেন। পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক এ মহৎ উদ্যোগ নেয়া হয় বলে কোরবানির পশু বিতরণকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান। এসময় জেলার ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য কোরবানির পশু প্রদানকারী সংস্থা সমুহকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ধন্যবাদ জানান। কোরবানির গরু বিতরণের সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা, কোরবানির পশু প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইতিমধ্যে রোহিঙ্গ শরনার্থীদের আড়াই লক্ষ পরিবারের জন্য ঈদুল আযহা উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশুর ব্যবস্থা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...