প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ২:৪১ পিএম , আপডেট: ১৯/০৬/২০১৯ ৭:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
এনজিও গুলোতে স্থানীয়দের চাকরির প্রয়োজন নেই উল্লেখ করে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন, যেসব শিক্ষার্থী স্কুল কলেজে অধ্যায়রত এনজিও গুলোতে চাকরি করছে তাদের ছাটাই করা দরকার। এনজিও গুলোর কারনে শিক্ষা প্রতিষ্টান গুলোতে বেহাল অবস্থা,তারা শিক্ষার্থীদের চাকরি দেওয়ার ফলে শিক্ষা প্রতিষ্টান গুলোতে শিক্ষার্থী শুন্যের কোটায়। তাই স্থানীয়দের চাকরি দেওয়ার পরিবর্তে এনজিওগুলো রাস্তাঘাটের উন্নয়ন ও রাস্তার যানজট নিরসনে ভুমিকা রাখতে পারে।
বুধবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্টিত এনজিও সংস্থা ব্রাক আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় তিনি আরো বলেন,রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র আছে,ইয়াবা ব্যবসা হচ্ছে প্রতিনিয়ত তার উপর এনজিওগুলো রোহিঙ্গাদের নগদ টাকা দিচ্ছে। এটা কিন্ত সুখকর নয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ব্রাকের হেড অব অপারেশন খালেদ মোর্শেদ,ব্রাকের উখিয়া ইনজার্জ ফারহান,জাহাংগীর আলম,উখিয়া রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল প্রমুখ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...