উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ৪:০১ পিএম

দ্রুত সময়ে ডেলিভারির কথা বলে, সার্ভিসের কথা বলে, গ্রাহক সন্তুষ্টির কথা বলে যাত্রা শুরু করছিল স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। প্রথম দিকে গ্রাহকদের মধ্যে সারা ফেললেও কক্সবাজারের উখিয়ায় এসে তারা বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছে। নিয়মিত মালামাল ডেলিভারি না দেওয়া, গ্রাহকদের সাথে দুর্ব্যবহার সহ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে উখিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের উখিয়া শাখার ম্যানেজার তুহিনের আচরণ সন্তোষজনক নয়। সে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছে। গ্রাহকদের কাছ থেকে ২০০ স্থলে ২৫০ টাকা, মেমোতে যে টাকা লেখা হয় তার বাইরেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সে নিয়মিত অফিস না করে বিভিন্ন আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকে বলে গ্রাহকের অভিযোগ। এনিয়ে দিন দিন গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের। গ্রাহকরা এ বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ম্যানেজার তুহিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা সত্য নয়।আমি গ্রাহকদের সন্তুষ্টির জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...