বাসর রাতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে রাতে স্ট্যান্ড ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক ...

বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার ‘বিধি’ হয়েছেন কক্সবাজারের সন্তান, সরকারের যুগ্ম সচিব শফিউল আজিম।
গত মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ স্কাউটসের প্রধান কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শফিউল আজিম কক্সবাজার পৌরসভার পূর্ব টেকপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত ডা. আজিম উদ্দিন আহমেদ ও সালেহা আজিম দম্পতির সন্তান।
তিনি মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব (বিধি, সেবা ও আইন অধিশাখা) হিসাবে ২০১৮ সালের ৮ অক্টোবর যোগদান করেন। এছাড়াও তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন সুনামের সাথে।
পাঠকের মতামত