ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ৩:৪৪ পিএম , আপডেট: ৩০/০৬/২০২৪ ৩:৪৫ পিএম

সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মনছুর নামে একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের নুর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (২৯) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)। আহত মনছুরও একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, হতাহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমাদের ইউনিয়নের দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...