প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৮:৪৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে ৩৩৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল ‘বিনোদন নগরী’ গড়ে তোলা হবে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারী বার্তা সংস্থা এসপিএ।

 

এই বিনোদন নগরীকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সৌদি আরব। এতে বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড সব বিভিন্ন ব্যবস্থা থাকবে। গড়ে তোলা হবে সাফারি এবং থীম পার্ক।

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিনোদন নগরীর মূল বিনিয়োগ আসবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে। এতে দেশি-বিদেশি আরও বহু কোম্পানিও বিনোয়োগ করবে।

২০১৮ সালে এটির কাজ শুরু হবে। এটি উদ্বোধন করা হবে ২০২২ সালে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবে পরবর্তী প্রজন্মের বিনোদন, সাংস্কৃতিক ও সামাজিক চাহিদা পূরণের সব ব্যবস্থা থাকবে এতে।

যুক্তরাষ্ট্রের ‘সিক্স ফ্ল্যাগস’ কোম্পানি জানিয়েছে তারা দেশটিতে তিনটিতে থীম পার্ক তৈরি করতে আলোচনা শুরু করেছে। এক একটি থীম পার্কের তারা তিনশো হতে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উল্লেখ্য কট্টর ওয়াবাহী মতাদর্শের অনুসারি সৌদি আরবে সম্প্রতি বেশ কিছু সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি শাসকরা তাদের তেল নির্ভরতা কমাতে চাইছেন। সেই সঙ্গে দেশটির কট্টরপন্থী ভাবমূর্তিও ঝেড়ে ফেলতে চাইছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...