ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ১১:০৫ এএম

কক্সবাজার জেলার রামু থানার অন্তর্গত ঈদগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত আসাদুল হকের ছেলে মো. রুবেল (২৫) সৌদি আরবের জেদ্দা নগরীর নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রুবেল।

জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

প্রবাসী মো. রুবেলের মৃত্যুতে এলাকার সবাই শোকাহত। তার পরিবার হয়ে পড়েছে দিশেহারা। থামছে না তার মায়ের আহাজারি।

দুই বছর আগে রুবেল সৌদি আরবে পাড়ি জমান। সেখানে ফার্নিচার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন তিনি।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer