প্রকাশিত: ২৬/০৫/২০১৭ ৫:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
সৌদি আরবে আজ শুক্রবার সন্ধ্যা থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার থেকে তারাবি নামাজ ও রাতে সেহেরি খাবে সৌদি আরবের লোকজন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই নিয়ম ও সময়ে প্রবিত্র এ মাস গণনা হবে। ১.৬ বিলিয়ন মুসলমান এ রোজা পালনের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা করা হয়েছে।

দেশটির সরকারি মানবসম্পদ কর্তৃপক্ষ বলছে, সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস করবেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer