প্রকাশিত: ০৭/০৫/২০১৭ ৯:৪৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

টানা কয়েক দফা সোনার দাম বাড়ার চার মাস পর সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

 

রবিবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে।

 

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

 

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতিভরি ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।

 

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকা ও ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮৩ টাকা। ভরিতে ২২ ক্যারেটে ১১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১১০৮ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৮১৭ টাকা কমেছে।

 

সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ৮৪৪ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ৬৬১ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ৮১৭ টাকা। সোনার সঙ্গে কমেছে রুপার দামও। বর্তমানে ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১০৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা কমে হয়েছে ১০৫০ টাকা।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...