প্রকাশিত: ২০/০৮/২০২০ ৯:৪৫ এএম

সোনাদিয়ার মগচর পয়েন্টে একটি লাশ ভেসে এসেছে। বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়েছেন। বোটের পাহারাদার সোনাদিয়ার জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, এটি গত মঙ্গলবার (১৮ আগস্ট) কক্সবাজার সৈকতে ভেসে যাওয়া পর্যটক মাহফুজের লাশ।

সোনাদিয়ার জাকির হোসেন জানান, বোট পাহারা দিয়ে বাড়ি চলে যাওয়ার সময় সোনাদিয়ার মগচর পয়েন্ট চরে তিনি লাশটি দেখতে পান। লাশটির পরনে একটি সবুজ গেঞ্জি ও একটি সাদা হাফপেন্ট রয়েছে। গায়ের রং শ্যামলা। তবে চিৎ হয়ে থাকায় লাশের চেহারা দেখা না যাওয়ায় বয়স অনুমান করতে পারেননি পাহারাদার জাকির হোসেন। লাশটি দেখতে পেয়ে মহেশখালী থানা পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানান জাকির হোসেন ।

এদিকে পর্যটন ব্যবসায়ী কক্সবাজার শহরের বাসিন্দা মাসুম হোসাইন জানান, এই লাশটি কক্সবাজার সৈকতে ভেসে যাওয়া পর্যটক মাহফুজের বলে আমরা ধারণা করছি।

উল্লেখ্য, গত গত মঙ্গলবার (১৮ আগস্ট) বন্ধুদের সাথে বেড়াতে এসে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট গোসল করতে নেমে সাগরে ভেসে যায় মাহফুজ নামের এক পর্যটক। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিয়াজি ধর্মপুর এলাকার মাহবুবুর রহমানের পুত্র। তিনি দুবাই প্রবাসী ছিলেন। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer