ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০১/২০২৫ ৭:১৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি সমুদ্রসৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে ৮ শিশু, ৬ জন যুবক-বৃদ্ধ এবং ৬ জন নারী রয়েছে।

কোস্টগার্ড নরম্যানস পয়েন্টের ইনচার্জ রাহেদুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা আটকের খবর পেয়েছি। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তাদের থানায় হস্তান্তর করার কথা রয়েছে।’

এর আগে ১৯ ডিসেম্বর (ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভাসানচর থেকে কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়ার পথে আনোয়ারার পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের হাতে তুল দেন স্থানীয়রা।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer