উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১০/২০২৩ ৭:৪৮ এএম

সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষকসহ চতুর্থ বর্ষের ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী আটকে পড়েছেন।

বৃহস্পতিবার সেন্টমার্টিন থেকে দুপুর আড়াইটায় জাহাজে তাদের ফেরার কথা থাকলেও সমুদ্রের লঘুচাপের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারেননি। ট্যুর গাইড আব্দুল বারেক ও একাধিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকা পড়া শিক্ষার্থী রাকিব হাসান জানান, বৃহস্পতিবার ফেরার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ফেরা সম্ভব হয়নি। এদিন ও পরের দিন শুক্রবার জাহাজ বন্ধ থাকায় শনিবার অবস্থা ভালো থাকলে রওনা দেয়া হবে। এখানে মাছ, মাংস এসবের সংকট থাকলেও ভাত, ডাল শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে ট্যুর গাইড হিসেবে যাওয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল বারেক বলেন, আমাদের চলে যাওয়ার কথা ছিলো বৃহস্পতিবারই। কিন্তু এদিন জাহাজ বন্ধ তাই যেতে পারিনি। ২ দিন থাকার কথা এখানে কিন্তু এখন তো এখানে খাদ্য সংকটও দেখা দিয়েছে নৌকা চলাচল বন্ধ থাকায়।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, আবহাওয়ার অধিদপ্তরের জারি করা সতর্কসংকেত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বলবৎ থাকায় পর্যটকবাহী জাহাজ টেকনাফ থেকে ছেড়ে আসেনি। ফলে সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের আজও দ্বীপে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমি ৩৮ জন শিক্ষার্থী সেন্টমার্টিনে আটকা পড়ার খবর শুনেছি। তারা হোটেলে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তো তারা আসতে পারবে না। আর্থিক প্রয়োজন হলে বিভাগ তা দেখবে। আর প্রশাসনিক কোনো সহায়তা লাগলে আমরা তো আছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...