প্রকাশিত: ১৯/১২/২০১৯ ১:১৬ পিএম

জসিম মাহমুদ :
টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী ৮টি পযটকবাহী জাহাজকে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য জাহাজ কতৃপক্ষকে সতর্ক করলেন উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার হ্নীলার দমদমিয়া (বিআইডব্লিউটিএ) বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কতৃপক্ষ নৌবন্দরে এ বৈঠক অনুষ্টিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর, থানা পুলিশ পরিদশক(তদন্ত) এবিএমএস দোহা,(অপারেশন) কর্মকর্তা রকিবুল ইসলাম খান, নৌ-পুলিশের(ওসি)মো. আবদুল্লাহ, নৌবন্দরের ট্রপিক কমকতা জহির উদ্দিন ভূইয়া, অপারেটর মো. জাহাঙ্গীর আলম, কেয়ারি সিন্দাবাদের মো. শাহ আলম, এমভি গ্রীনলাইন-১ মোহাম্মদ সোহরাব ও ইজারাদারের উসুল আদায়কারী মোহাম্মদ ফারুক প্রমূখ।
সূত্র জানায়,গত ১ নভেম্বর থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন,আটলান্টিক ক্রুজ, এমভি ফারহান,কেয়ারি সিন্দাবাদ,এমভি দোয়েল, গ্রীণ-লাইন-১,বে-ক্রুজ ও এমভি পারিজাত নামে ৮টি জাহাজকে আগামী বছরের ৩০মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে এমভি শহীদ সালাম নামে আরও একটি জাহাজ অনুমতির অপেক্ষায় রয়েছেন।
জাহাজ কতৃপক্ষের একজন বলেন, পর্যটকের যানমাল ও নিরাপত্তা সুব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের র্দূঘটনা প্রতিরোধে এ সভা করা হয়েছে। জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহন, অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার অনুযায়ী লাইফ জ্যাকেট রাখার জন্য নিদেশ দেওয়া হয়েছে। এসব বিষয় নিশ্চিত করার জন্য সর্তক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. আবুল মনসুর বলেন, পর্যটকদের যানমাল ও নিরাপত্তা সুব্যবস্থা নিশ্চিত করা সকলের দায়িত্ব। তবে কিছু জাহাজ অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতার অনুসারে লাইফ জ্যাকেট রাখার জন্য জাহাজ কতৃপক্ষকে নিয়ে বৈঠক করে সর্তক করা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...