
নুর মোহাম্মদ, সেন্টমার্টিন থেকে::
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপবাসীর মৌলিক অধিকার রক্ষার দাবীতে ১৯ শে অক্টোবর শুক্রবার দুপুর ২ ঘটিকায় স্থানীয় বাজার মাঠ প্রাঙ্গনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তাগন বলেন , দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আমাদের মাতৃভুমি সুতারাং আমরা আমাদের মাতৃভুমি সেন্টমাটিনেই থাকতে চাই এবং সেন্টমার্টিনে মরতে চাই।বক্তারা বলেন আমাদের সেন্টমার্টিন এক সময় ফিশিং ও মাছের ব্যবস্যা করে জীবনযাপন করলেও এখন পর্যটন ব্যবস্যা মুল আয়ের উৎস হয়েছে যদি দ্বীপে পর্যটন ব্যবস্যা বন্ধ করে দেওয়া হয় তাহলে সেন্টমার্টিন দ্বীপের শত শত লোক বেকার হয়ে পড়বে এবং অনেক ক্ষয়ক্ষতি হবে। দ্বীপে পরিবেশ বান্ধব বজায় রেখে স্থানীয়নাসীন্দাদের সাথে পরামর্শের মাধ্যমে দ্বীপে উন্নয়ন করা যাবে।দ্বীপবাসীও বহুতলভবনসহ পরিবেশগত ক্ষতি হবে এমন কা্য্যকালাপ চাইনা বলে জানিয়েছেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বীপের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ,ইউপি সদস্য হাজী আব্দুস সালাম,হাবিবুর রহমান খান,বিশিষ্ট ব্যবস্যায়ী মৌঃ আব্দুর রহমাম,নুরুল আলম,রশিদ আহমদ,সৈয়দ আলম,উপস্থিত ছিলেন,টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা সাংবাদিক ছিদ্দিকুর রহমান, ইইপি সদস্য ফরিদ আহমদ,নজরুল ইসলাম,নাজির আহমদ,,হোটেল সী প্রবালের মালিক বিশিষ্ট ব্যবস্যায়ী এম এ রহিম জেহাদী,সাবেক চেয়াম্যান মৌঃ ফিরোজ আহমদ খান, বিশিষ্ট ব্যবস্যায়ী আব্দুর রহমান,জিয়াউ হক জিয়,আলী হায়দার,কবির আহমদ,মোক্তার আহমদ কোং,হাফেজ আহমদ,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌঃ হাফেজ আবুল হোসাইন,পুর্ব পাড়া জামে মসজিদের খতিব মৌঃ নুরুল কবির,ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসা পরিচালক মৌঃ মোঃ ইসমাইল,শিক্ষা পরিচালক মৌঃ তাহের শাহীন, ব্যবস্যায়ী হাজী ছালেহ হাফেজ অসিম উদ্দিন,নাসির উদ্দিনসহ দ্বীপের ভিবিন্ন হোটেল কটেজ মালিক ম্যানেজার ও দ্বীপের সর্বস্তরের জনসাধারন।

পাঠকের মতামত