প্রকাশিত: ২৩/০১/২০২১ ৭:০৩ পিএম

শাহেদ মিজান:
সেন্টমার্টিন থেকে ৩২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছধার বোট ডুবিতে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। এ ঘটনায় আরও ৯ জন জেলে নিখোঁজ বলে জানা গেছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে দিকে এই বোট ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে চার জনের মরদেহ ও নয়জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

আন্ত: বাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ২৬ মাঝিসহ এফবি ‘জানযাবিল সোমকেন’ নামে একটি মাছ ধরার বোট ডুবে যায়। খবর পেয়ে সকালের দিকে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে ভাসমান চারটি মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

জীবিত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে। আরো ৯ নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে কোস্টগার্ডের দুটি ও নৌ-বাহিনীর দুটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...