নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬/১২/২০২৪ ৯:৪০ পিএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝসমুদ্রে বিকল হয়েছে ‘এমভি গ্রিণলাইন’ জাহাজ। ওই জাহাজে আটকে আছে ক্রুসহ ৭১ জন যাত্রী। বিজিবি-কোস্ট গার্ড তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরপরই জাহাজটি কূলে এসে নোঙর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন। তিনি বলেন, আটকে পড়া ক্রুসহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি-কোস্ট গার্ড কাজ করছে। তারা ঘটনাস্থলে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে তাদের কক্সবাজারে ফেরাতে।

এ বিষয়ে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে এমভি গ্রিনলাইন জাহাজ মাঝপথে বিকল হয়। জাহাজটি পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কূলে এসে থামে। পর্যটকদের অসুবিধা না হওয়ার জন্য জাহাজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থ নিয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...