প্রকাশিত: ২৩/১২/২০২০ ১২:৩৩ পিএম

সুজাউদ্দিন রুবেল:;
বঙ্গোপসাগরের সেন্টমার্ন্টিন অদূরে হতে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার আমিরুল বলেন, কোস্টগার্ডের একটি টহল দল বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। ট্রলারটি গতিপথ সন্দেহজনক হওয়ায় থামাতে বলা হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে।
“পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজন পালিয়ে যায়। কুয়াশা বেশি থাকায় পালিয়ে যাওয়া লোকজনকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।”

এ সংক্রান্তে টেকনাফ কোস্টগার্ড কার্যালয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer