প্রকাশিত: ১৪/১১/২০২১ ৫:০৭ পিএম

ছৈয়দ আলম,কক্সবাজার :
দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। ১৬ নভেম্বর বুধবার সকাল থেকে এ রুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ এন্ড ডাইন ও ১৮ নভেম্বর থেকে কেয়ারী সিন্দাবাদ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
রবিবার বিকেলে পর্যটনের দায়িত্বপ্রাপ্ত (এডিএম) জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদনকৃত জাহাজকে অনুমতি দেয়া হবে।
কেয়ারি ট্যুরস এন্ড ট্রাভেলসের কক্সবাজার অফিসের কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি, বুধবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু করবে। যদিও এর আগে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন দফতরের ছাড়পত্র পায়। আমরা এখন থেকে দ্বীপে ভ্রমণকারীদের টিকেট বিক্রি শুরু করেছি। বুকিংও ভালো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান বলেন, দ্বীপে পর্যটক ব্যবসায়ীরা তাদের আবাসিক হোটেল ও কটেজগুলো সাজিয়ে রাখছেন। জাহাজ চলাচলের খবরে দ্বীপে সব শ্রেণি পেশার মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। তবে পর্যটন মৌসুমের অনেক সময় চলে গেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...