প্রকাশিত: ২১/১১/২০১৮ ৭:৪৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এতে ২ জন পর্যটক আহত হয়েছেন। তবে তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ একজন বখাটেকে আটক করেছে। ২০ নভেম্বর বিকালে সেন্টমার্টিনদ্বীপের উত্তর বীচে এ ঘটনা ঘটে।
২০ নভেম্বর রাত ১১টায় সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক (ওসি) সেকান্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ নভেম্বর বিকালে সেন্টমার্টিনদ্বীপের উত্তর বীচে কয়েকজন পর্যটক মানি ব্যাগ ও কাপড় সৈকতে রেখে গোসল করতে নামেন। এসময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক পর্যটকদের মানি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে পর্যটকরা পিছু ধাওয়া করে। এতে বখাটেরা ক্ষীপ্ত হয়ে হামলা চালালে ২ জন পর্যটক আহত হন। লোক মুখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বখাটেরা পালিয়ে যায়। এরপর সন্ধ্যায় অভিযান চালিয়ে একজন বখাটেকে আটক করা হয়েছে। তাকে ২১ নভেম্বর টেকনাফ থানায় সোপর্দ করা হবে’।
এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, সেন্টমার্টিনদ্বীপ পশ্চিমপাড়ার কবির আহমদের পুত্র খোকন, আবদুস সোবহানের পুত্র ছৈয়দ হোছনসহ কয়েকজনের একটি বখাটে সিন্ডিকেট এ ধরণের অপকর্মে লিপ্ত রয়েছে। ##

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer