প্রকাশিত: ১২/০২/২০২০ ১০:১৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির প্রায় ২৮ ঘণ্টা পর আব্দুল্লাহ নামে আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সকাল ৮টার দিকে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে সেন্টমার্টিনে নেয়া হয়েছে। এরপর ভর্তি করা হবে কক্সবাজার সদর হাসপাতালে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৫১জন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

গতকাল জীবিত উদ্ধার ৭১ জনকে রাখা হয়েছে থানা হেফাজতে। এছাড়া নিহত ৩ শিশুসহ ১৫ জনের মরদেহ কক্সবাজার মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তরের কথা রয়েছে।

কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের পশ্চিমে গতকাল ভোর ৪টার দিকে ১৩৮ যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এ ঘটনায় দালাল’সহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer