প্রকাশিত: ০২/০৮/২০২০ ৭:৫২ এএম

আব্দুল মালেক, সেন্টমার্টিন ::
পবিত্র ইদুল আযহার দিনে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চিকিৎসার অভাবে গ্রাম পুলিশের মৃত্যু ঘটেছে।

মৃতব্যক্তি সেন্টমার্টিন ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ রুবেল। মৃত রুবেল প্রায় ৩ বছর ধরে দ্বীপে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছে।

অদ্য ১লা আগস্ট, ২০২০ইং তারিখ, রোজ শনিবার, রাত ৮.৩০ মিনিটের দিকে রুবেল হঠাৎ স্ট্রোক করে। স্থানীয় পল্লী ডাক্তারদের প্রাথমিক চিকিৎসার পর ও শারিরীক অবস্থার উন্নতি না হলে তৎক্ষনাৎ গ্রাম-পুলিশ রুবেলকে স্থানীয় ট্রলারযোগে নৌবাহিনীর জাহাজে নিয়ে যায়। নৌবাহিনীর জাহাজে পৌছালে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আগামীকাল ০২/০৮/২০২০ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় সেন্টমার্টিন পূর্ব পাড়া জেটি ঘাঁটের উত্তর বীচে মৃত রুবেলের নামাজে জানাজ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...
Single Page Footer