প্রকাশিত: ১৩/০৩/২০১৮ ৯:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফের পর্যটন দ্বীপ সেন্টমার্টিনে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। এ সময় অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তিনটি আবাসিক হোটেলকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।
হোটেলসমূহ হলো- লাবিবা বিলাস আটলান্টিক রিসোর্ট, ব্লু-মেরিন রিসোর্ট ও পেন্টাসি টুকিও রিসোর্ট।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের নেতৃত্বে মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে অভিযানটি চালানো হয়। অভিযানকালে বুধবার (১৪) মার্চ সকালে প্রয়োজনীয় সব ধরণের কাগজপত্রসহ কউক অফিসে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় পরের দিন ১৫ মার্চ থেকে হোটেল তিনটি সীলগালা করে দেয়া হবে বলে জানানো হয়।
কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ সিবিএনকে বলেন, দ্বীপের অনেক হোটেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে অভিযান শুরু করা হয়েছে। প্রথম দিনের অভিযানে তাৎক্ষণিক প্রশাসনিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তিনটি আবাসিক হোটেলকে ২৪ ঘন্টা সময় দেয়া হয়। এ সময়ে তারা স্বপক্ষে কাগজপত্র প্রদর্শন করতে না পারলে সীলগালা করে দেয়া হবে। সেই সাথে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হোটেলে অভিযানের পর দ্বীপে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন কউক চেয়ারম্যান। এ সময় তিনি ময়লা সরানোর জন্য ৪টি ভ্যান গাড়ী ও ৪০টি টাস্টবিন বিতরণ করেন। সেন্টমার্র্টিন বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা।
এ সময় কউক সদস্য লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, কউকের নির্বাহী প্রকৌশলী কাজি ফজলুল করিম, কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, ইউপি চেয়ারম্যান নুর আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, ইউপি সদস্য আবদুর রহমান, হাবীব খান, নজরুল ইসলাম, আবদুস সালাম, ফরিদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিবিএন:

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...