প্রকাশিত: ০৫/১০/২০১৯ ৭:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই কিশোরীকে হত্যার চেষ্টাও করা হয়।

শুক্রবার সন্ধায় সেন্টমার্টিন দ্বীপের ফ্র্যান্টাসি নামে আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেল থেকে মো. ইমরান ও রবি আলম ওরফে হাসু নামে দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনা সত্যতা নিশ্চত করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই আজমীর ইলাহী বলেন, কিছু লোক রাতে একজন কিশোরীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। বিষয়টি শুনে হোটেল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিঙ্গসাবাদ করা হচ্ছে।

ওই কিশোরীর পরিবার অভিযোগ, হোটেল ম্যানাজারসহ সেখানকার লোকজন এ ঘটনায় জড়িত রয়েছে। ধর্ষণের শিকার কিশোরী সেন্টমার্টিন দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

ওই কিশোরীর অভিযোগ, রাস্তা থেকে তাকে ভিন্ন কৌশলে ডেকে হোটেলের সীমানা প্রাচীরের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে আটকে রেখে মুখে কাপড় বেঁধে একটি ড্রামে ঢুকিয়ে হত্যার চেষ্টা করলে তিনি চিৎকার করেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, ঘটনার খবর শুনে সেখানে পুলিশ ও চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer