প্রকাশিত: ০৪/০৬/২০১৯ ৭:৫৬ পিএম

ইমাম খাইর::
শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩টি ফিটনেসবিহীন গাড়ী, একটি আবাসিক হোটেলকে জরিমানা করা হয়েছে। সীলগালা করে দেয়া হয়েছে ৩টি খাবার রেস্তোরাঁকে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে ৪ জুন দুপুুুরে অভিযান চালানো হয়।
অভিযানে রুট পারমিট না থাকা এবং ফিটনেস বিহীন গাড়ী চালানোর অপরাধে সেন্টমার্টিন পরিবহন, রয়েল পরিবহন, সেন্টমার্টিন হিনো পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কাগজপত্র ঠিক না থাকায় হোটেল কোস্টাল পিসকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
পঁচা-বাসী খাবার প্রস্তুতকরণ এবং অভিযানকালে পালিয়ে যাওয়ায় নবাব রেষ্টুরেন্টসহ আরো দুটি রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হয়।
সাইফুল ইসলাম জয় জানান, পবিত্র ঈদুল ফিতরে পর্যটকদের কক্সবাজার ভ্রমণ নিরাপদ এবং আনন্দময় করতে ৪ জুন দুপুর থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামী ১০ দিন টানা এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের পেশকার উত্তম চক্রবর্তী, ৩৯ আনসার ব্যাটেলিয়ন এবং বিআরটিএ এর সহকারী পরিচালক উপস্থিত ছিল।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...