
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী “আটলান্টিক ক্রুজ” নামে একটি পযর্টকবাহী জাহাজকে পর্যটক হয়রানির অভিযোগে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা১১টায় দিকে উপজেলার হ্নীলার দমদমিয়া (বিআইডব্লিউটিএ) বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কতৃপক্ষ নৌবন্দরে এ অভিযান চালানো হয়েছে। অভিযুক্ত পর্যটকবাহী জাহাজটি ইঞ্চিন নষ্ট হয়ে পড়ার পরও জাহাজ কতৃপক্ষ টিকেট বিক্রয় করে পর্যটকদের হয়রানি করার অভিযোগে টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো.আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন-নৌ-পুলিশের(ওসি)মো. আব্দুল্রাহ,নৌবন্দরের ট্রপিক কর্মকর্তা জহির উদ্দিন ভূইয়া,অপারেটর মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।
আবুল মনসুর বলেন,দমদমিয়া ঘাটে সেন্টমার্টিন নৌপথে দৈনিক বর্তমানে ৮টি পযর্টকবাহী জাহাজ চলাচল করে আসছে।কিন্তু এরমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপুলিশে সহযোগিতায় জাহাজগুলোর কতৃপক্ষের সঙ্গে গত বূধবার একটি বৈঠক করা হয়েছিল।সে বৈঠকে অতিরিক্ত যাত্রী পরিবহন,পর্যটক হয়রানি ও পযাপ্ত লাইফজ্যকেট রাখা নির্দেশনা দিয়ে সর্তক করা হয়েছিল।এ আদেশ অম্যান্য করায় এ অভিযান চালানো হয়েছে।যাত্রী হয়রানির অভিযোগে “আটলান্টিক ক্রুজ” নামে জাহাজের কর্তৃপক্ষে কাছ থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়,গত ১নভেম্বর থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন,আটলান্টিক ক্রুজ,এমভি ফারহান,কেয়ারি সিন্দাবাদ,এমভি দোয়েল, গ্রীণ-লাইন-১,বে-ক্রুজ ও এমভি পারিজাত নামে ৮টি জাহাজকে আগামী বছরের ৩০মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।তবে এমভি শহীদ সালাম নামে আরও একটি জাহাজ অনুমতির অপেক্ষায় রয়েছেন।গত বছর অতিরিক্ত যাত্রী পরিবহন ও যাত্রী হয়রানি অভিযোগে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কতৃপক্ষ নৌবন্দরের ট্রপিক কমকতা জহির উদ্দিন ভূইয়া বলেন,পর্যটকেরা টেকনাফে এসে সকালে জাহাজে উঠে পড়ে।নিদিষ্ট সময়ের মধ্যে জাহাজ না ছাড়াই পর্যটকেরা উত্তেজিত হয়ে পড়ে।পরে টিকেটে টাকা ফেরতে ব্যবস্থা করে ৬৫০পর্যটককে জাহাজ থেকে নামিয়ে আনা হয়।পযটকের সঙ্গে হয়রানি করায় জরিমানা করা হয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফের ইউএনও মো.সাইফুল ইসলাম বলেন,এ নৌপথে চলাচলকারী জাহাজগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের বিষয়টি প্রতিদিন তদারক করা হচ্ছে। কোনো জাহাজ কতৃপক্ষ আদেশ অম্যান্য করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত