প্রকাশিত: ০৫/০৭/২০২১ ৭:৩৫ এএম
মেজর জেনারেল মো. সাইফুল আলম (বামে) ও মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী (ডানে)
।য

সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্বে পরিবর্তন হয়েছে। ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কিউএমজি করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

সেনাসদর সূত্র জানায়, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কিউএমজি করা হয়েছে। আর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২৪ জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাসদরের কিউএমজি ছিলেন। তার পদোন্নতির পর সেই দায়িত্ব পেলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে সাইফুল আলম বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer