প্রকাশিত: ২০/০৬/২০১৬ ২:৪৫ পিএম

tanuঢাকা: সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গাওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা।

সোমবার বেলা ১২ টার দিকে কুমিল্লার পূবালী চত্ত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে তনু হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

তনুর মা অভিযোগ করে বলেন, সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে গান না গাওয়ায় তনুকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর কর্নেল মাসুদ বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা আমাদের বাসার ডিসের লাইন কেটে দিচ্ছে যাতে আমরা টেলিভিশনে কোনো সংবাদ দেখতে না পারি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার যেখানে তনুকে হত্যা করা হয়েছে সেই জায়গায় তনুর বাবা গিয়েছিল। এ সময় একটি খালি গাড়ি তনুর বাবাকে চাপা দেওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর আবার সেনাবাহিনীর একটি মোটরসাইকেল এসে তনুর বাবার ওপরে উঠিয়ে দেয়ার চেষ্টা করে। তারা এভাবে আমাদেরকে ভয়ভীতি ও হুমকি ধামকির মধ্যে রাখছে।

সমাবেশে গণজাগরণ মঞ্চের কুমিল্লার সমন্বয়ক রায়হান ও সংগঠক আবুল কাশেম উপস্থিত আছেন। এরির্পো লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer